শ্যামনগরে শ্যালকের হাতে দুলাভাই খুন

সাক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামে আপন শ্যালকের দায়ের কোপে দুলাভাই মাওলানা আব্দুল আজিজ (৪৫) খুন হয়েছে।
 
রবিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি হরিনগর গ্রামের মৃত গনি শেখের ছেলে ও কাঠামারী জামে মসজিদের ইমাম। পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক নূর আলমকে (২৫)আটক করেছে।
 
নূর আলমের ছোট ভাই নুরুল হুদা জানান, ঘটনার সময় নূর আলম দুলাভাইয়ের কাছে ওষধ কিনে দেয়ার কথা বলে। এতে গড়িমসি করায় নেশাগ্রস্ত নূর আলম দা দিয়ে মাওলানা আব্দুল আজিজের গলায় কোপ দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি