আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিদেশি গেস্টহাউজে বন্দুকধারীর আক্রমণে এক জার্মান নারী নিহত হয়েছে। ওই জার্মান নারীর আফগান দেহরক্ষীকেও শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে।
ফিনল্যান্ডের এক নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আফগান কর্তৃপক্ষর ধারণা তাকে অপহরণ করা হয়েছে। গেস্ট হাউজটি পরিচালনা করে অপারেশন মার্সি নামের একটি সুইডিশ দাতব্য সংস্থা। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করে বলে, গেস্টহাউজে অবস্থানরত সবাই অপারেশন মার্সির কর্মরত। দাতব্য সংস্থাটি এখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির