ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক এম মাহবুব আলম।
রবিবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।
মাহবুব আলম ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৯ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এম মাহবুব আলম বলেন, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতা ও আন্তরিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বোপরি সাংবাদিকতা বিভাগকে আর্ন্তজাতিক মানের করে গড়ে তুলতে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
ইত্তেফাক/ইউবি