এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

 
সিরাজগঞ্জের এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত রিয়াজ উদ্দিন (৬৫) রূপসী গ্রামের মৃত রইজ উদ্দিনের পুত্র। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক সিএনজি অটোরিকশাটি আটক করেছে।
 
সোমবার সকালে চৌহালীর রূপসীতে এই দুর্ঘটটি ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে রূপসীতে রাস্তা পার হবার সময় রিয়াজ উদ্দিনকে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর