সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল নিহত

 
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহীনে বাঘের হামলায় এক মৌয়াল নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে সুন্দরবনে তালপট্টি এলাকা থেকে ঘুমন্ত অবস্থায় নৌকা থেকে বাঘ তাকে ধরে সুন্দরবনের ভেতর নিয়ে যায়।
 
নিহত সবদুল খাঁ ওরফে খোকন খাঁ (৫০) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আয়জুদ্দীন খাঁর ছেলে। 
 
ফিরে এসে সঙ্গী মৌয়াল আব্দুর রাজ্জাক ও আলমগীরসহ স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান জানায়, রাত্রে বাঘটি তাকে টেনে হিঁচড়ে বনের ভেতর নিয়ে যায়। পরবর্তীতে সঙ্গীরা দলবদ্ধভাবে বনের ভেতর থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। 
 
বুড়িগোয়ালীনি স্টেশন কর্তকর্তা বেলাল হোসেন সত্যতা নিশ্চিত করেন। 
 
ইত্তেফাক/কেকে