পলাশ কান্তি মজুমদার, শিক্ষক
চাঁদপুর জনতা হাইস্কুল এন্ড কলেজ, কুমিল্লা
প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা রইল। বর্তমানে শ্রেণি পাঠদানে যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া। তাই ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে শেখা এখন সময়ের দাবি। শুধু তাই নয় বর্তমান সময়ে যেকোনো প্রেজেন্টেশন দিতে গেলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর বিকল্প নেই। এইজন্যে শিক্ষা মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়ে শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের আওতায় এনেছেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অথচ প্রত্যেক শিক্ষকেরই ডিজিটাল কন্টেন্ট তৈরিও ক্লাসরুম পরিচালনার জন্য কিছু প্রাথমিক জ্ঞান থাকা দরকার। তাই ডিজিটাল কন্টেন্ট তৈরির বেসিক বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে অনুশীলন পাতায়।
ডিজিটাল কন্টেন্ট তৈরির শুরুতে আমাদের নিম্নলিখিত বিষয়গুলোর প্রাথমিক জ্ঞান থাকা দরকার-
১। এমএসওয়ার্ড এ লিখতে সক্ষম হওয়া;
২। ইন্টারনেটের ব্যবহার;
৩। ডিজিটাল কন্টেন্ট তৈরিতে গ্রাফিক্স এর ব্যবহার;
৪। স্লাইডে ছবি সংযোজন ও ছবি এডিটিং;
৫। স্লাইডে এনিমেশন প্রয়োগ;
৬। স্লাইডে অডিও ও ভিডিও সংযোজন;
৭। স্লাইড-শো করানো নিয়ম।
পর্ব-১
এমএস ওয়ার্ডের বেসিক ধারণা
লেখালেখি বিষয়টি মাথায় আসার সাথে সাথে সামনে আসে MS Word তাই আমাদেরকে আগে একটু MS Word-এ হাত পাকিয়ে নেয়া দরকার। অনেকেই হয়তো MS Word সম্পর্কে ভালো ধারণা আছে। কিন্তু একেবারে যারা নতুন তাদের কথা মাথায় রেখে MS Word সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার প্রয়াস মাত্র। তাই দেরি না করে শুরু করা যাক,
MS Word-এ ডকুমেন্ট তৈরির কাজ।
শুরুতে কিছু বেসিক সাধারণ বিষয় জেনে রাখা প্রয়োজন:
Program: Program মূলত কিছু Software এর সমন্বয়ে গঠিত হয়। এই software দুই ধরনের হয়ে থাকে।
—i) System Software
—ii) Application Software
i) System software: System software মূলত কম্পিউটারের Operating system software কে বলা হয়। এই software install করে কম্পিউটারের ইন্টারপেইস তৈরি করা হয়। যা কম্পিউটারকে ব্যবহার উপযোগী করে তোলে। উদাহরণ হিসেবে বলা যায়:Windows XP, Windows 2003, Windows 2007, Windows 2010 ইত্যাদি।
ii) Application software: আমরা কম্পিউটারে প্রয়োজনীয় যে কাজগুলো করে থাকি তা মূলত Application software-এ মাধ্যমে হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়: Microsoft office যেখানে আমরা কম্পিউটারে আমাদের প্রয়োজনীয় কাজের ৯৫% কাজ Microsoft office দ্বারা সম্পন্ন করে থাকি। Microsoft office-এর অন্তর্গত Microsoft Word, Microsoft Excel, Microsoft Power Point, Microsoft Access ইত্যাদি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর বাকী ৫ ভাগ কাজ সাধারণ ব্যবহারকারীদের করতে হয় না।
কম্পিউটারের প্রয়োজনীয় কিছু তথ্য জানা থাকা প্রয়োজন। যেমন-
১. ডেক্সটপ (Desktop): কম্পিউটার অন হওয়ার সাথে সাথে যে পর্দা আমাদের চোখের সামনে দেখতে পাই তাই ডেক্সটপ। ডেক্সটপ এ আমরা নানা ধরনের Application software দেখতে পাই। ডেক্সটপ এ ফাইল ও ডকুমেন্ট দেখতে পাওয়া যায়। পরের অংশ আগামী শনিবার