জেলার সদর উপজেলার ইলিশা এলাকা থেকে আজ সোমবার পুলিশ ২ হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ২ বিক্রেতাকে আটক করেছে । সকাল সোয়া ১০টার দিকে ইলিশা ফেরিঘাট থেকে আটক হওয়া আবদুল্লা (২২) ও সামসুল আলম (২০) কক্সবাজার জেলার বাসিন্দা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সি-ট্রাকে করে আসা আব্দুল্লাহ ও সামসুলের শরীর তল্লাশি করে ২ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বাসস।
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর