ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও অপর ২৭ জন আহত হয়েছে। সোমবার দেশটির পুলিশ একথা জানায়।
অমৃতসর ও বাথিন্ডা জেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে বলে জানাচ্ছে বার্তা সংস্থা সিনহুয়া। উমরারাঙ্গাল বাইপাসের কাছে একটি গাড়ি অপর এক অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে তিন নারীসহ সাতজন নিহত ও অপর নয়জন আহত হয়। স্থানটি শিখদের পবিত্র নগরী অমৃতসর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
পুলিশ জানায়, নিহতরা এ সময় অমৃতসরের প্রসিদ্ধ স্বর্ণ মন্দিরে পুজো দিতে যাচ্ছিল।
অপর ঘটনায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অপর ১৮ জন গুরুতর আহত হয়েছে। বাথিন্ডা জেলার জেতুকে গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। প্রচণ্ড জোরে সংঘর্ষ হওয়ায় দুটি গাড়িরই মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু