মালয়েশিয়া দেশটির নৌবাহিনীর নিখোঁজ নয় সদস্যের সন্ধানে তল্লাশি চালাতে ১১টি জাহাজ ও দুটি হেলিকপ্টার মোতায়েন করেছে। অবৈধ মৎস্য শিকারিদের বিরুদ্ধে টহল দেয়ার সময় নৌবাহিনীর ওই সদস্যরা নিখোঁজ হয়। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
কর্মকর্তারা আরো জানান, শনিবার কেডি পেরদানা রণতরী থেকে ছোট নৌযানগুলো হারিয়ে যায়। দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহোরের কেপ সেদিলির অদূরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সমুদ্র শান্ত ছিল।
মালয়েশিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানা গেছে, ১১টি রণতরী ও দুটি হেলিকপ্টার তল্লাশি অভিযানে অংশ নিয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু