বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌড়ি খানের সন্তান সুহানা। তারকা পরিবারে জন্ম নিলেও সব সময় ছিলেন পাদপ্রদীপের আড়ালে । কিন্তু তবুও সুহানাকে নিয়ে মানুষের জানার আগ্রহ কম নয়। সুহানা আজ ১৭ বছরে পা দিল। হ্যাপি বার্থ ডে সুহানা খান।
সুহানার জন্মদিনে সবচেয়ে বেশি আনন্দিত তার গর্বিত পিতা-মাতা। দুজনেই সুহানার জন্মদিনের শুভেচ্ছা জানানোয় খান পরিবারের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
And thank u all for the wishes for Suhana. Will pass them on when she is back…am sure she will be overwhelmed with your love.
— Shah Rukh Khan (@iamsrk) May 22, 2017
সুহানা এখন উচ্চ শিক্ষার জন্য লন্ডনে অবস্থান করছে। মেয়ের জন্মদিন পালন করতে তাই মা গৌড়ি উড়ে গিয়েছেন লন্ডনে। সকালে গৌড়ি নিজের ইন্সটাগ্রামে মেয়ের একটি দুর্দান্ত ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেন।
সুহানা কিছুদিন আগেও ভারতে ছিল। তখন প্রায়ই তাকে বাবার সঙ্গে দেখতে পেত ক্যামেরার লেন্স। ২০০০ সালের ২২ মে মুম্বাইয়ে সুহানার জন্ম হয়। সেখানেই সে বেড়ে উঠে। তার বড় ভাই আরিয়ান খান ও ছোটভাই আব্রাহাম খান। এরপরই উচ্চ শিক্ষার জন্য সুহানা লন্ডনে চলে যায়।
ইত্তেফাক/রেজা