রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
পরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের জানান, পরীক্ষার পরে ফলাফল প্রকাশ ও নিয়োগের কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে ওই পরীক্ষার ফলাফল বাতিল করতে কর্তৃপক্ষের নিষ্ক্রীয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
ইত্তেফাক/এমআই