ইরফান অনেকটা সুস্থ, দ্রুত ফিরছেন শ্যুটিংয়ে

গত বছর অভিনেতা ইরফান খান ক্যানসার আক্রান্ত হয়েছিলেন। এই খবর পেয়েই উত্তাল হয়ে উঠেছিল গোটা বলিউড। ইরফানের অসুস্থতার খবর পেয়ে হতবাক হয়েছিলেন ভক্তরা। তিনি নিজেই টুইট করে গোটা বিশ্বকে জানিয়েছিলেন তার অসুস্থতার কথা। এমনকি, চিকিৎসার সময়ও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইরফান বহুবারই অনুরাগীদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

এবার কোনও খারাপ সংবাদ নয় বরং সুস্থ থাকার কথাই ট্যুইটারে শেয়ার করলেন ইরফান। দেশে ফিরেই সোশ্যাল নেটওয়ার্কে ইরফান লিখলেন, ‘তিনি এখন অনেকটাই সুস্থ। দেশে ফিরেই ব্যস্ত হচ্ছেন ‘হিন্দি মিডিয়াম ২’- শ্যুটিংয়ে।

আরো পড়ুন: পর্যটকদের প্রবেশ বন্ধ করতে যৌনকর্মীদের প্রতিবাদ

ইরফান আরো লিখলেন, ‘যুদ্ধ জেতার পর অনেকেই ভুলে যান, তার পাশে এতদিন ছিলেন কারা। সেই সময় কারা সাহায্য করেছিলেন। আমার এই দ্রুত বদলে যাওয়া জীবনে কিছুটা হলেও সময় দিতে চাই সেই সব মানুষদের, যারা এ সময় আমাকে ভালোবাসা দিয়েছেন আরও বেশি করে। তাদের জন্যই আমি আজ সুস্থ৷ তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। আর এই জন্যই আমি দেশে ফিরেছি।’

দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে মুম্বাই ফিরেছেন তিনি। মঙ্গলবার মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি ইরফান খান। ছবি: সংগৃহীত

ইত্তেফাক/বিএএফ