‘পোশাক নয় সিনেমা ছিল গুরুত্বপূর্ণ’

বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শাবানা আজমি। সত্তর/আশির দশকে পুরো ভারতবাসীকে তার অভিনয় ও রূপের জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন এই নায়িকা। কয়েকদিন আগেই ফ্রন্সে হয়ে গেল মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসবের ৭০ তম আসর। বর্ষীয়ান অভিনেত্রী নিজের কান উৎসবে অংশ নেয়ার কথা টুইট করে জানিয়েছেন ভক্তদের।
 
IMG0
 
১৯৭৬ সালে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন শাবানা। অভিনেত্রী স্মিতা পাতিল ও পরিচালক শ্যাম বেনেগালকে সঙ্গে নিয়ে ‘নিশান্ত’ ছবির প্রচারণায় তখন কানে যান শাবানা। সে সময়কার তোলা একটি ছবি শেয়ার করেনে শাবান। যাতে দেখা যায়, শাবানা, স্মিতা ও শ্যাম একদম সাদাসিধে রূপে কানে অংশ নিয়েছিলেন। ছবিতে ছিলনা কোন ক্যামেরা ট্রিক। শাড়ি পরিহিত শাবানা  ও স্মিতার মেকাপে ছিলনা কোন চাকচিক্য।
এখনকার কান চাকচিক্য নয় বরং শাবানাও সে সময়টাকেই বেশি পছন্দ করেন। তিনি বলেন, নিশান্ত নিয়ে আমরা তখন কানে গিয়েছিলাম। একদম আটপৌড়ে। তখন পোশাক নয় সিনেমা ছিল গুরুত্বপূর্ণ।
 
আসলে ছবিটি দেখে বোঝা যায় যে সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু পরিবর্তন হয়ে যায়। কারণ এখন কোন ভারতীয় অভিনেত্রী কানে অংশ নিলে সবচেয়ে বেশি আলোচনা হয় নায়িকা কি পড়বেন? তার পোশাক কি হবে? পোশাকের ডিজাইনার কে? পোশাকটা কি ঠিক ছিল? এটা কি ট্রেন্ডকে অনুসরণ করছে এগুলো নিয়ে। বরং চলচ্চিত্র উৎসবে যেন ছবি নিয়ে আলোচনাটাই পেছনে পড়ে যায়। টুইটার।
 
ইত্তেফাক/রেজা