রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালককে যেতেই হচ্ছে শুল্ক গোয়েন্দা বিভাগে

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা বিভাগে হাজিরের নোটিস হাইকোর্ট স্থগিত করলেও পরে বিকালেই ওই আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি স্থগিত করে দিয়েছে। এর ফলে নোটিস অনুযায়ী আদনানকে মঙ্গলবার শুল্ক গোয়ান্দা ও তদন্ত বিভাগের কাকরাইলের কার্যালয়ে হাজির হতে হচ্ছে।
 
অবৈধভাবে মদ রাখা এবং ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগের ব্যাখ্যা দিতে হবে বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন।
 
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ বিকেলে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার হাইকোর্টের আদেশের ওপর ৬ সপ্তাহের স্থগিতাদেশ দেন।
 
ইত্তেফাক/এমআই