চট্টগ্রামে এযাবৎকালে সবচেয়ে বড় 'চাকরি মেলা'

চট্টগ্রামে ২২ মে থেকে শুরু হয়েছে "বিডিজবস চাকরি মেলা"। ঢাকা ও চট্টগ্রামের ৪০টি শীর্ষ কোম্পানির অংশগ্রহনে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

২০০ এর অধিক পদে নিয়োগ দেওয়ার জন্য কোম্পানিগুলো এ মেলায় অংশগ্রহন করছে। ১০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী এই মেলায় নিবন্ধন করেছে। এই পদগুলিতে আবেদন করার জন্যI চট্টগ্রামে এযাবৎকালের এটিই সবচেয়ে বড় চাকরি মেলাI ২৩ তারিখ মঙ্গলবার সারাদিন বাছাইকৃত আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে মেলা প্রাঙ্গনেইI

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব আ জ ম নাসির উদ্দীন এই মেলার উদ্বোধন করেন।

ইত্তেফাক/নূহু