পাবনার বেড়ায় পানিতে ডুবে হিমু (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সিংহাসন গ্রামের হামিদ মাস্টারের মেয়ে।
মঙ্গলবার ভোরে উপজেলার সিংহাসন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে হিমু (৪) ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে পুকুরের পানিতে ওই শিশুর লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আমিনপুর থানার ওসি তাজুল হুদা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/মোস্তফিজ/আনিসুর