শাহাদাত করিম
পিঠ ঢাকে পেটে নেই
পেট ঢাকে পিঠ
নেই নেই খালি নেই
দাঁত খিটমিট।
খড়কুটো ধরে বাঁচি
যায় যায় দিন
চাল নেই চুলো নেই
বাড়ে শুধু ঋণ।
যার আছে আরো চায়
চায় আরো বেশি
ন্যাংটিটা গায়ে তবু
চলে ঘেঁষাঘেঁষি।
ঠেলাঠেলি রেষারেষি
কত আর কুঁজো
সোজা হয়ে দাঁড়াবার
রাস্তাটা খুঁজো।