বাবা অমিতাভের পাশে ছেলে ঋষি কাপুরকে দেখুন

 
এর আগেও বয়সের ভোল পাল্টিয়ে কয়েকবার চমকে দিয়েছিলেন অমিতাভ বচ্চনা। আবারো আসছেন নতুন চমক নিয়ে। যেখানে দেখা যাবে ১০২ বছরের বৃদ্ধের চরিত্রে। মাথার চুলগুলো সাদা ধবধবে। দেখলে চোখ কপালে উঠে যায়। বিশ্বাস করা যায় না এই বৃদ্ধই চিরচেনা অমিতাভ।
 
সম্প্রতি এমনই লুকের একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ছবি নিয়েই জোর আলোচনা চলছে। হঠাৎ করে এমন লুকে কেন অমিতাভ?
 
জানা গেছে, ‘১০২ নট আউট’ নামের একটি ছবিতে অমিতাভকে দেখা যাবে এই লুকে। আরো চমকপ্রদ খবর হলো ছবিটিতে অমিতাভের ছেলের চরিত্রে অভিনয় করছেন ঋষি কাপুর, যার বয়স ৭৫।
 
অমিতাভ নিজেই টুইটারে ছবিটি প্রকাশ করেছেন। লিখেছেন, ‘গণমাধ্যম ১০২ নট আউটের ছবি ফাঁস করে দিয়েছে। তবে আমি ফাঁস নয় আসল ছবিটিই দিলাম।’
 
এই চরিত্রের মেকআপ নিতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে অমিতাভের। ছবিটিতে বিগ বি’র চরিত্রটির নাম দত্তায়রা ভাখারিয়া। অন্যদিকে ঋষি কাপুরের চরিত্রটির নাম দেওয়া হয়েছে বাবু। বলিউড লাইফ, টুইটার।
 
ইত্তেফাক/আনিসুর