লামা উপজেলার ফাঁসিয়াখালীতে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। সোমবার দিবাগত রাতে বাড়ির পাশের একটি দোকান থেকে কেনা-কাটা করে বাড়ি ফেরার পথে সে ধর্ষণের শিকার হন।
স্থানীয় জনগণ ধর্ষক আনোয়ার হোসেন (২৯) কে আটক করে লামা থানার পুলিশে সোপর্দ করেছে। অপর ধর্ষক রুবেল (১৯) পালিয়ে গেছে।
জানা গেছে, মেয়েটি স্থানীয় দোকানে শ্যাম্পু কেনার জন্য আসে। ফেরার পথে পার্শ্ববর্তী নতুন পাড়া গ্রামের উল্লেখিত দুই ধর্ষক তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। এ সময় চেতনা নাশক ঔষধ খাইয়ে তাকে ধর্ষণ করে।
পরে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন গণধর্ষনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্কুল ছাত্রীর পিতা দুইজনকে আসামী করে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর