মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রাম থেকে একটি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ রাজীব মণ্ডল ও সুজন মিত্র নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে শ্রীপুর থানা পুলিশ তাদের আটক করে।
শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এস.আই হামিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের মতিয়ার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে রাজীব মণ্ডল (২৩) ও একই গ্রামের নন্দ দুলাল মিত্র-এর ছেলে সুজন মিত্র (৩০) কে আটক করা হয়।
আটকের পর তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে অস্ত্র আইনে মঙ্গলবার সকালে আটককৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর