আফগানিস্তানে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে নিহত ৩

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে মঙ্গলবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন বেসামরিক লোক নিহত ও অপর চার জন আহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা একথা জানান।
 
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র শামীম খাপালওয়াক বলেন, ‘স্থানীয় সময় সকাল ১০টায় কালান নাইচি গ্রামে এই বিস্ফোরণ ঘটে। কান্দাহার নগরীর প্রাদেশিক রাজধানীর পশ্চিমে অবস্থিত ওই জেলার একটি হাসপাতালে হতাহতদের পাঠানো হয়।’
 
আফগান সরকার এ ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছে। শুক্রবার পূর্বাঞ্চলীয় প্রদেশ লোগারে একই ধরনের একটি ঘটনায় ৫ শিশুসহ ১১ বেসামরিক লোক নিহত হয়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সাব্বির