সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৪জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০জন, কলারোয়া থানা আটজন, তালা থানা তিনজন, কালিগঞ্জ থানা দুইজন, শ্যামনগর থানা ছয়জন, আশাশুনি থানা তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান