‘পূর্বসুরীদের অবদানের ফলেই আজকের বাংলাদেশ’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নুরজাহান বেগম এবং নাসির উদ্দিনের মতো ব্যক্তিদের অবদানের কারণে বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে। বিশ্বের এই অংশে তারা ছিলেন সাংবাদিকতার পথিকৃত। তারা ব্রিটিশ রাজের সকল প্রভাব, সাম্প্রদায়িকতা এবং আমাদের পিতৃতান্ত্রিক সমাজের প্রতিকূলতা মোকাবেলা করেছেন। তবুও তারা লড়াই করে এসব বাধা অতিক্রম করে তাদের মহৎ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। প্রথমে তারা কলকাতায় পরে ঢাকায় তাদের কর্ম প্রচেষ্টা অব্যাহত রাখেন।
 
নুরজাহান বেগম এবং নাসির উদ্দিনের শ্রদ্ধা জানাতে জাতীয় জাদুঘরের উদ্যোগে জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন তিনি। 
 
তিনি বলেন, আমরাও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সামাজিক বৈষম্য, দারিদ্র ও গোঁড়ামির মতো বৈরী শক্তির বিরুদ্ধে লড়াই করছি। ‘আমাদের পূর্বসুরীদের মতো আমরাও প্রতিকূলতা পেরিয়ে যাবো।’
 
মন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এই বরেণ্য ব্যক্তিদের গবেষণার জন্য কার্যক্রম গ্রহণ করেছে। 
 
ইত্তেফাক/এমআই