বিসিএস-এর নতুন সভাপতি শাহিদ-উল-মুনীর

তথ্যপ্রযুক্তি ডেস্ক 

 

তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস)-এর কার্যনির্বাহী কমিটিতে পুর্নবিন্যাস হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০১৮-২০ মেয়াদের শেষ অংশে ১ এপ্রিল ২০১৯ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শাহিদ-উল-মুনীর। 

বিসিএস সভাকক্ষে কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে বিদায়ী সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার নতুন সভাপতি মো. শাহিদ-উল-মুনীরকে ফুলেল শুভেচ্ছা জানান।

মো. শাহিদ-উল-মুনীর ১৯৯৫ সাল থেকে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেড এর চেয়ারম্যান এবং ইউনিকম বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১৮-২০ কার্যনির্বাহী কমিটিসহ বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচনে তিনি ৫বার নির্বাচিত হন । ২০০৮-০৯ মেয়াদকালে কোষাধ্যক্ষ, ২০১০-১১ মেয়াদকালে পরিচালক এবং ২০১২-১৩ মেয়াদকালে তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬-১৮ এবং ২০১৮-১৯ মেয়াদকালে পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে সমিতির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়াদি দক্ষতার সাথে দেখভাল করেন।

 বিসিএস এর নতুন কার্যনির্বাহী  কমিটির অন্যানরা হলেন -  সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব মোশারফ হোসেন সুমন, পরিচালক ইঞ্জি. সুব্রত সরকার, পরিচালক মো. আছাব উল্লাহ খান জুয়েল, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

 

 

০