ভারতে পুণ্যার্থীবাহী বাস খাদে পড়ে নিহত ২১

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে পুণ্যার্থীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত ও অপর ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধারাসু শহরে দুর্ঘটনাটি ঘটে।
 
রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত বলেন, আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পাহাড়ি পথে গাড়ি চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নিচের নদীতে পড়ে যায়।
 
রাজ্যটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসে বলে জানাচ্ছে পিটিআই।
 
নিহতদের বাড়ি মধ্য প্রদেশে। তারা গাঙ্গোত্রী থেকে ফিরছিলেন। এক সিনিয়র কর্মকর্তা জানান, নদী থেকে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে।
 
মধ্যপ্রদেশর মুখ্যমন্ত্রী শিবাজি সিংহ চৌহান টুইটারে এই ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/সেতু