ঘাটাইল উপজেলার মোগলপাড়া নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছেলে মো. রাব্বী (৩) মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে তাকে ঘাটাইল উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহতরা হলেন- পাশ্ববর্তী গোপালপুর উপজেলার ঝাওয়াল ডাকুরী গ্রামের সুলতান মাহমুদ খান (৩৮) ও তার স্ত্রী রওশনারা বেগম (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি মোটর সাইকেল নিয়ে নিহত সুলতান মাহমুদ তার স্ত্রী ও তিন বছরের ছেলে সন্তানকে কালিহাতী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মোগলপাড়া পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুলতান মাহমুদ খান মারা যান। আহত অবস্থায় তার স্ত্রী রওশনারাকে ঢাকা নেওয়ার পথে মারা যান। সুলতান মাহমুদ খান কালিহাতী বিদ্যুৎ উন্নয় বোর্ডে চাকরি করতেন।
ইত্তেফাক/কেকে