ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডের কনসার্টে হামলাকারী সালমান আবেদি একা হামলা চালায়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড। সোমবারের ওই হামলায় ২২ জন নিহত হয়েছে, ২০ জন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলার পরে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে যুক্তরাজ্য যার অর্থ আরেকটা হামলা আসন্ন ছিল। হামলার সম্ভাবনা রয়েছে এমন জায়গায় সামরিক বাহিনী নিয়োজিত করা হয়েছে।
অ্যাম্বার রুড বলেন, হামলাটি আমাদের আগে দেখা হামলাগুলোর চেয়ে জটিল ছিল এবং এতে মনে হচ্ছে হামলাকারী একা এই হামলা পরিচালনা করেনি। হামলাকারী সম্পর্কে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাজ্য জুড়ে ৩হাজার ৮শ সেনা নিয়োজিত করা হয়েছে।
IMG0
হামলায় নিহত ৪ জনের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে। তারা হচ্ছে ৮ বছর বয়সী সাফি রোজ, ওলিভিয়া ক্যাম্পবেল (১৫), জন অ্যাটকিনসন (২৮) ও জর্জিয়ানা ক্যালান্ডার (১৮)। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন পোলিশ নাগরিক রয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির