শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

 
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর মহল্লার কাউন্সিলর বুলবুল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার পোতাজিয়া গ্রামের সিরাজ মিস্ত্রীর ছেলে।
 
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক কমল সিং জানান, শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সবুজ মনিরামপুরে কাউন্সিলর বুলবুলের বাড়ীতে বৈদ্যুতিক লাইন মেরামত কালে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় এলাকা জুড়ে শোক ছড়িয়ে পড়েছে।
 
ইত্তেফাক/জামান