সাইফ কন্যার ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগযোগ মধ্যমে ভাইরাল

সাম্প্রতিক কালেই বি টাউনে বেশ আলোচিত সাইফ আলী খান-অমৃতা সিং কন্যা সারা আলী খান। সেটা হোক চলচ্চিত্র অভিষেক নিয়ে কিংবা বধুর সাজে ফ্যাশন শোতে অংশ নিয়ে। 
 
কিছুদিন আগেই খবর বেরিয়েছিল যে, সালমান খান তার বোনের স্বামী আয়ুশ শর্মার বিপরীতে সাইফ কন্যাকে কাস্ট করে নতুন চলচ্চিত্র নির্মান করবেন। যখন পুরো বলিউড এই খবরের সত্যতার জন্য অপেক্ষা করছিল তখন সাইফ কন্যা তার নিত্য নতুন ছবি দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন।
 
বিকিনি পরিহিত সারার ওই দুর্দান্ত ছবিটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
 
IMG0
 
টিভি অনুষ্ঠান প্রযোজক ভিকাশ গুপ্তা এই ছবিটি তার ইন্সটাগ্রামে পোস্ট করার পরই ছবিটি সবার নজরে আসে। তবে সেটি আপলোড করার কিছুক্ষণ পরই আবার মুছে ফেলা হয়।
 
কয়েক সপ্তাহ আগে সারা ও অনিল পুত্র হার্শবর্ধন কাপুরের একটি ছবিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। নিউজ১৮।
 
ইত্তেফাক/রেজা