ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ২৭১ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই চমক দেখান ব্ল্যাক ক্যাপস অধিনায়ক টম ল্যাথাম। প্রথম ওভারেই বল তুলে দেন অফ স্পিনার জিতান প্যাটেলের হাতে।
জিতান প্যাটেলের করা প্রথম বলেই লফটেড ছট খেলে ছক্কা হাকান তামিম ইকবাল। পরের ওভারে একরান নিয়ে স্ট্রাইকে পাঠান সৌম্যকে। তিনিও জিতানকে কাভারে তুলে মারতে গিয়ে অ্যান্ডারসনের হাতে তালুবন্দী হন।
সৌম্য গোল্ডেন ডাকে প্যাভিলিয়নের পথে হাটা ধরেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ওভারে ৭ রান। ক্রিজে অপরাজিত আছেন তামিম (৭) ও সাব্বির (০)।
সিরিজে টানা তিন ম্যাচ জয় লাভ করায় ইতোমধ্যেই সিরিজ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে টম ল্যাথামের দল। তবে এই ম্যাচ অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য র্যাংকিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।
ইত্তেফাক/রেজা