পিরোজপুরের ইন্দুরকানীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনিক হলরুমে মরহুম মোদ্দাচ্ছের আলী শিকদার ও ইন্দুরকানী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় ইন্দুরকানী প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়। ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন। উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলার নির্বাহী অফিসার মো. নুরুল হুদা, ওসি নাসির উদ্দিন শেখ, অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুল শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সাঈদ, মাহাবুব আলম ফকির, মাও. গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক সাবেরা সুলতানা, সাংবাদিক এইচ.এম ফারুক হোসাইন, শাহিদুর রহমান শহিদ, মনিরুজ্জামান খান, শাহদাত হোসেন বাবু, আল-আমিন, শাকিল খান, মোঃ কোরবান, জাহিদ ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/পাভেল