রাজধানীর গাবতলী থেকে ধর্ষক গ্রেফতার

গাবতলী হতে আলমগীর নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব-৪। বুধবার গভীর রাতে আলমগীর (৩৫) কে আটক করা হয়।

জানা গেছে এ মাসের প্রথমদিকে সাভারের শোভাপুর, তেঁতুলঝড়াতে অপ্রাপ্তবয়স্ক একজন গার্মেন্টস কর্মীকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ করে আলমগীর।

পরে ঘটনার শিকার মেয়েটি মামলা করে। মামলায় পলাতক ছিল আলমগীর।

তার বিরুদ্ধে এরকম আরো অনেক গার্মেন্টসকর্মীকে অচেতন করে ধর্ষণ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‌্যাব কর্তৃপক্ষ।

ইত্তেফাক/নূহু