চার চলচ্চিত্র নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন তানিন সুবহা

এই সময়ের ঢাকাই চলচ্চিত্রের প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী তানিন সুবহা। একাধিক চলচ্চিত্র, নাটক ও টেলিফিল্মে অভিনয় করে নিজের মেধার পরিচয় দিয়েছেন তিনি। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন, নাটক, মিউজিক ভিডিও সব মাধ্যমেই সমান তালে কাজ করে যাচ্ছেন হালের এই দশর্ক নন্দিত এই অভিনেত্রী।
 
অভিনয়ে নিজেকে মগ্ন রাখতে ভালোবাসেন বলে বিগত দিনে প্রসংশা কুড়িয়েছেন অনেক চলচ্চিত্র বোদ্ধাদের। ‘মাটির পরী’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু হয় তানিন সুবহা’র। এরপর মুক্তি পায় তার অভিনীত ছবি ‘তুই আমার’।
 
এদিকে খুব অল্প সময়ের মধ্যেই মুক্তি পাচ্ছে তানিন সুবহা অভিনীত চারটি চলচ্চিত্র। এগুলো হলো- পরিচালক কাজল কুমারের ‘অবাস্তব ভালোবাসা, জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’, জাবেদ-জাহিদ পরিচালিত ‘দুই রাজকন্যা’ ও মুকুল নেত্রবাদীর ‘দেমাগ’।
 
ইত্তেফাক/রেজা