গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় প্রচণ্ড গরমে পাঁচ শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
জানা যায়, উপজেলার রতনপুর এলাকার করনিনীট কম্পোজিট পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কর্মস্থলে আসেন। প্রচণ্ড গরমে দুপুরের পর হঠাৎ ওই কারখানার শ্রমিকরা এক এক করে অসুস্থ হয়ে পড়ে।
পরে তাদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ শ্রমিকরা এখন শঙ্কা মুক্ত। কারখানাটি আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান