বেসরকারি কেন্দ্র থেকে নিউজিল্যান্ডের সফল রকেট উৎক্ষেপণ

মার্কিন একটি কোম্পানি নিউজিল্যান্ড থেকে মহাকাশে একটি রকেট উৎক্ষেপণ করেছে। এই প্রথম কোন বেসরকারি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে রকেট উৎক্ষেপণ করা হলো।
 
কোম্পানির টুইটার বার্তায় বলা হয়, রকেট ল্যাবের ১৭ মিটার দীর্ঘ (৫৬ ফুট) ইলেকট্রন রকেট নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের মহিয়া উপদ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়। নিউজিল্যান্ড থেকে এই প্রথমবারের মতো মহাকাশে এ ধরনের রকেট উৎক্ষেপণ করা হলো। উদীয়মান এই বাজারের জন্যে এটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। 
 
এদিকে এ বছরের শেষের দিকে কোম্পানিটির বাণিজ্যিক ভিত্তিতে রকেট উৎক্ষেপণ শুরুর পরিকল্পনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ইলেকট্রন রকেট চারদিনের বিলম্বে স্থানীয় সময় ১৬টা ২০মিনিটে উৎক্ষেপণ করা হয়। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির