তাড়াশে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

 
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জৈষ্ঠের তাপদাহে হিট স্ট্রোকে এক কৃষক মারা গেছেন।
 
জানাগেছে, উপজেলার সগুনা ইউনিয়নের কামারশোন গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৭) সকালে ধান কাটা শ্রমিকের সঙ্গে মাঠে যান।
 
দুপুরে রোদের তাপ সহ্য করতে না পেরে বাড়িতে আসার পথে সে হিট স্ট্রোকে আক্রান্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডাক্তারের নিকট পৌছার আগেই তিনি পথে মারা যান।
 
ইত্তেফাক/জামান