বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আরব আমিরাত

বঙ্গমাতা আন্তর্জাতিক (অনূর্ধ্ব—১৯) ফুটবল

  স্পোর্টস রিপোর্টার

বঙ্গমাতা আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৯) নারী ফুটবল টুর্নামেন্ট আগামী ২২ এপ্রিল। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আরব আমিরাতের বিপক্ষে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৬ এপ্রিল, প্রতিপক্ষ কিরগিজস্তান। ২৯ ও ৩০ এপ্রিল সেমিফাইনাল এবং ফাইনাল ৩ মে। দুই গ্রুপে ৬টি দল লড়াই করছে।

মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস ‘এ’ গ্রুপে। এবং ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, কিরগিজস্তান এবং আরব আমিরাত।