আওয়ামী লীগ মানেই উন্নয়ন: রেলমন্ত্রী

 
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, 'শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াতের সময়ে এত উন্নয়ন হয়নি। এক কথায়-আওয়ামী লীগ মানে উন্নয়ন, বিএনপি-জামায়াত মানেই লুটপাট।'
 
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর হাইস্কুল মাঠে 'রেলমন্ত্রী মুজিবুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
 
টুর্নামেন্টর কমিটির সভাপতি শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি কাশিনগর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লার ডিসি মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, রাশেদা আখতার। এসময় বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান