প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে ইচ্ছুকদের কথা মাথায় রেখে ‘ভিডিও এডিটিং ফর বিগিনার্স’ শীর্ষক কোর্স চালু করেছে বেসিস ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট(বিআইটিএম) ও পেন্সিলবক্স ট্রেইনিং। এ বিষয়ে যারা একেবারেই নতুন কিন্তু আগ্রহ রয়েছে, তাদের জন্য এই কোর্সটি হতে পারে প্রথম ও সময়োচিত পদক্ষেপ।
মোট ১০টি ক্লাসের এই কোর্সে ভিডিও এডিটিংয়ের বিভিন্ন মেথড, ফাইনাল কাট প্রো, সনি ভেগাস প্রোসহ বিভিন্ন ভিডিও এডিটিংয়ের বিভিন্ন বিষয় হাতে কলমে শেখানো হবে। কোর্সটির জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৭৫০০ টাকা।
বিস্তারিত জানা যাবে http://www.bitm.org.bd/video-editing-for-the-beginners/a435 ঠিকানায় অথবা ০৯৬১২৩৪২৪৮৬ নাম্বারে।
ইত্তেফাক/রেজা