পবিত্র রমজান মাস ও ঈদউল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেন-দেন ও স্থানান্তর বৃদ্ধি পাবে। এ জন্য কোন ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা বা এস্কর্ট প্রদান করবে।
বৃহস্পতিবার ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়,এ ক্ষেত্রে পুলিশ এস্কর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।
বিজ্ঞপ্তিতে সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
কন্ট্রোলরুমের নম্বরসমূহ হচ্ছে-ফোন : ৯৫৫৯৯৩৩,৯৫৫১১৮৮,৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১। বাসস।
ইত্তেফাক/মোস্তাফিজ