রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ-আরএফএল ভবনে লিফট দুর্ঘটনায় আহসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহসান প্রাণ-আরএফএল গ্রুপের অপারেশন বিভাগের প্রধান কর্মকর্তা। বৃহস্পতিবার বিকাল ৩ টায় ঐ ভবনের ৬ষ্ঠ তলায় লিফট দুর্ঘটনায় তিনি নিহত হন।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, ভবনের ৭ম তলায় লিফট আটকে যায়। লিফটে প্রাণ-আরএফএল গ্রুপের এক কর্মকর্তা আটকা পড়েন। ঐ ব্যক্তি লিফট থেকে হেড অব অপারেশনকে জরুরী বার্তা দেন। খবর পেয়ে অপারেশন বিভাগের প্রধান কর্মকর্তা আহসান ভবনের ৬ষ্ঠ তলায় গিয়ে বন্ধ থাকা লিফটের দরজায় আঘাত করতে থাকেন।
তিনি ভুল করে ৭ম তলায় না গিয়ে ৬ষ্ঠ তলার লিফটের দরজায় আঘাত করেন। এক পর্যায়ে লিফটের দরজা খুলে গেলে তিনি ভারসাম্য রাখতে না পড়ে ভিতরে ফাঁকা স্থানে পড়ে যান। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইত্তেফাক/সাব্বির