বাড়িতে গাঁজা দিয়ে কেক বানিয়ে তা স্কুলের শিক্ষককে খাইয়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার এক শিক্ষার্থী। এ ঘটনার পর ওই শিক্ষার্থীকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
ফোর্ট নেলসন বি.সি-এর একটি স্কুলের এক শিক্ষার্থী গত শুক্রবার বাড়ি থেকে কেক নিয়ে এসে ওই শিক্ষককে খাওয়ান। এরপর থেকেই ওই শিক্ষক অসুস্থ বোধ করেন যা তিনি তার সহকর্মীদের জানান।
সিবিসি নিউজ থেকে জানা গেছে, এ ঘটনার পর সন্দেহভাজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার পর স্কুল কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে ডেকে ঘটনার বিস্তারিত জানায়। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এদিকে ওই শিক্ষক প্রাথমিক চিকিৎসার পর কাজে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ডিসট্রিক্ট স্কুল সুপারিন্টেনডেন্ট ডাইনা স্যামচুক। আরসিএমপি'র তদন্ত শেষ হওয়ার আগে পর্যন্ত ওই শিক্ষার্থীকে বরখাস্তকৃত অবস্থায়ই থাকতে হবে বলেও জানিয়েছেন তিনি।
ইত্তেফাক/জামান