মধ্যরাতে সুপ্রিম কোর্টের ভাস্কর্য ভাঙার কাজ শুরু হয়েছে

বৃহস্পিতবার দিবাগত মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের আলোচিত ভাস্কর্যটি ভাঙার কাজ শুরু হয়েছে।

ভাস্কর্যটি ভাঙার কাজ করছে কয়েকজন শ্রমিক। তাদের পাশে ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক এবং পুলিশও উপস্থিত রয়েছে বলে সূত্র জানিয়েছে।

ভাস্কর্যটি ভাঙার ব্যাপারে বিস্তারিত জানতে সুপ্রিম কোর্টের কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোনে কল করা হয়। কিন্তু সেগুলো বন্ধ পাওয়া যায়। কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে একটি ভাস্কর্য স্থাপন করা হয়। সেটি নিয়ে হেফাজতসহ কয়েকটি ইসলামী সংগঠন বিরোধিতা করে।

গত ১১ এপ্রিল গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতের আমির শাহ আহমদ শফীকে ভাস্কর্যটি সরাতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইত্তেফাক/নূহু