মুশফিকের ২২ গজে ১২ বছর

আন্তর্জাতিক ক্রিকেটে আজ মুশফিকের একযুগ পূর্তি হচ্ছে। ২২ গজে ১২ বছর কাটিয়ে দিলেন তিনি। ২০০৫ সালে এইদিনেই ১৭ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের।তারপর আন্তর্জাতিক ক্রিকেটের গণ্ডিতে ক্রমাগত ছুটে বেড়িয়েছেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার।
 
মাশরাফির পর দেশের হয়ে একটানা একযুগেরও বেশি সময় খেলা ক্রিকেটার তিনি। এই সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনে গ্লাভস হাতে অবদান রেখেছেন দেশের জন্য, সমৃদ্ধ করেছেন নিজের ক্যারিয়ার।
 
গত ৯ মে জন্মদিনে ভক্তদের অভিবাদন জানাতে গিয়েও কথা বলেছেন ১২ বছর পূর্তি সম্পর্কে। মুশফিক বলেছিলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। যেভাবে সবাই শুভেচ্ছা জানিয়েছেন, আমি মুগ্ধ। এই দিনটা অবশ্যই আমার জন্য বিশেষ কিছু। এই মাসটাই আমার জন্য বিশেষ কিছু। এই মাসে আমার জন্ম, এই মাসেই আমার জাতীয় দলে টেস্ট অভিষেক।’
 
ইত্তেফাক/মোস্তফিজ