সাতক্ষীরার শ্যামনগরে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির মিয়ারাজ হোসেন (৩৫) নামে এক কনস্টেবল নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছে বলে পুলিশে জানাগেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে কৈখালী ইউনিয়নের বন অফিসের পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।
রায়নগর নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মন্টু কুমার জানান, সন্ধ্যা ৭ টার দিকে মিয়ারাজ নিজের অস্ত্র পরিষ্কার করার সময় একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার আনিসুর রহমান তাকে মৃত্যু ঘোষণা করেন।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। নিহত কনস্টেবলের লাশ সাতক্ষীরায় মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ