সিলেট অফিস
নগরীতে গড়ে উঠা অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে অ্যাকশনে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের চন্ডিপুলে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধ ট্রাক স্ট্যান্ড থেকে সকল ট্রাক সরিয়ে দেওয়া হয়। এ সময় অবৈধ ট্রাক স্ট্যান্ডকে ঘিরে গড়ে উঠা দোকানও উচ্ছেদ করা হয়।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নগরীর সকল অবৈধ ট্রাক স্ট্যান্ড পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
মেয়রের নেতৃত্বে অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ডিসি ফয়সল মাহমুদ, টিআই হাবিব আহমদ প্রমুখ।