ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার আঠারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে একটি যাত্রবাহী বাস ঝিনাইদহে আসছিল। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের আঠারো মাইল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হয়।
 
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
 
ইত্তেফাক/এমআই