জগন্নাথপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।
শুক্রবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনূর রশীদ চৌধুরী জানান, উপজেলার গন্ধর্বপুর গ্রামের ওয়াহিদ আলীর বাড়ি ঘেরাও করা হয়। এ সময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ওয়াহিদ আলী (৫৫), মতিন মিয়া (৫৭), জিয়াউর রহমান (২৮), জগন্নাথপুর পৌর এলাকার তুরন মিয়া (৩০), দিরাই উপজেলার জগদল গ্রামের সাদিকুর রহমান (৩০), হুসাইন কবিরকে (৩২) একটি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ ও তিনটি রামদাসহ গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি