উত্যক্তের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাবাকে পেটালেন বখাটের লোকজন। বৃহস্পতিবার বিকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে ওই ঘটনা ঘটে।
এতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে বখাটে নুরুল ইসলামসহ (১৫)তার ৯ সহযোগীকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস বলেন, অভিযোগ পাওয়া মাত্র ওই বখাটেসহ তার সহপাঠিদের গ্রেফতার করতে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি