নীলক্ষেতের বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নীলক্ষেতের বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সদস্যরা শুক্রবার রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ফায়ার সর্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ মদক  জানান, শুক্রবার রাত পৌণে আটটার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় পথচারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 
 
ইত্তেফাক/সিপু/ইউবি